তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে মুজিব বর্ষ উদযাপনের অংশহিসেবে রায়পুর ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে তাল বীজ বপন ও বৃক্ষরোপণ করা হয়েছে।
শনিবার বিকেল ৫ টার দিকে উপজেলার এলাঙ্গী গ্রামের খালপাড়া থেকে গড়ির বিল পর্যন্ত রাস্তার দু’পাশে এ তাল বীজ ও বৃক্ষরোপন করা হয়। প্রধানমন্ত্রীর আহ্বান ৩টি করে গাছ লাগান এই প্রতিপাদ্যকে সামনে রেখে তাল বীজ বপন ও বিভিন্ন প্রজাতির ৪ শ’ গাছের চারা রোপণ করা হয়।
এলাকার কৃষক লীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মীরা মোটর সাইকেলের একটি বিশালর্্যালি নিয়ে বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত হয়। জেলা সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এবং জেলা আওয়ামী কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন এর সার্বিক তত্ত্বাবধানে এ তাল বীজ ও বৃক্ষরোপণ করা হয়।
জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ এর উপস্থাপনায় এ সময় রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াজ আহমেদ, শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, রায়পুর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আব্দুল হান্নান হনা, রায়পুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা আওয়ামী প্রজন্ম লীগের আহ্বায়ক নুরুল ইসলামসহ আওয়ামী লীগ, আওয়ামী কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।