মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর এলাকার বক্ষব্যাধি ক্লিনিক এর সামনে অবৈধভাবে পাকা ঘর করার সময় নির্মাণ কাজ বন্ধ করে দিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
মেহেরপুর বক্ষব্যাধি ক্লিনিক এর সামনে বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা মেহেরপুর জেলা ইউনিট কমান্ডের সাইনবোর্ড ঝুলিয়ে সেখানে পাকা ঘর নির্মাণ কাজ শুরু করে।
খবর পেয়ে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন নির্মাণ কাজ চলাকালীন রবিবার বিকালের দিকে সেখানে উপস্থিত হন এবং নির্মাণ কাজ বন্ধ করে দেন। ঘর নির্মাণ চলাকালে প্রাক্তন সৈনিক সংস্থার কোন সদস্যকে সেখানে পাওয়া যায়নি।