তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার আজান গ্রামে ওয়ার্ড কৃষক লীগের উদ্যোগে তাল বীজ বপন করা হয়েছে। মুজিব বর্ষ উদযাপনের অংশহিসেবে ধানখোলা ইউনিয়নের আজান গ্রামে ওয়ার্ড কৃষকলীগের উদ্যোগে এ তাল বীজ বপন করা হয়।
রবিবার বিকেল ৫ টার দিকে উপজেলার আজান গ্রাম হতে পোড়াপাড়া রাস্তার দু’পাশে এ তাল বীজ বপন করা হয়। প্রধানমন্ত্রীর আহ্বান ৩টি করে গাছ লাগান এই প্রতিপাদ্যকে সামনে রেখে তাল বীজ বপন করা হয়।
এলাকার কৃষক লীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মীরা মোটর সাইকেলের একটি বিশালর্্যালি নিয়ে তাল বীজ বপন কার্যক্রমে উপস্থিত হয়। জেলা সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এবং জেলা আওয়ামী কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন এর সার্বিক তত্ত্বাবধানে এ তাল বীজ বপন করা হয়।
এ কার্যক্রমের আওতায় প্রায় চারশত তালবীজ বপন করা হয়। জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ এর উপস্থাপনায় এ সময় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াজ আহমেদ, গাড়াডোব গ্রামের আওয়ামী লীগ নেতা টোকন, শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা আওয়ামী প্রজন্ম লীগের আহ্বায়ক নুরুল ইসলামসহ আওয়ামী লীগ, আওয়ামী কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।