মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ সেপ্টেম্বর:
মেহেরপুর পুলিশ ও ডিবি পুলিশের পৃথক পৃথক অভিযানে গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, সোমবার মেহেরপুর ডিবি পুলিশের এস আই আনিছুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মেহেরপুর কোর্ট এলাকায় ভ্রাম্যমান অভিযান চালায়।
এছাড়া মেহেরপুর সদর থানা পুলিশের এস আই বোরহান, এস আই সেকেন্দার, ট্রাফিক সার্জেন্ট আব্দুর রকিবের নেতৃত্বে শহরে পৃথক অভিযান চালানো হয়। এসময় মোটর সাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় ৩৮ জন মোটর সাইকেল মালিকের বিরুদ্ধে মামলা করা হয়।