মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগন্জ বাজারে অভিযান চালিয়ে মানহীন,নিম্নমানের অনিরাপদ বিস্কুট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয়। মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চলাকালে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের রাজা মিয়ার ছেলে মনিরুলের ভ্যান গাড়ি থেকে এই বিস্কুট জব্দ করা হয়।নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৪৩,৪৪ ও ৫৫ ধারা অনুযায়ী এই সব বিস্কুট জব্দ করা হয়েছে।