মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পর্যায়ে মাসিক সমন্বয় সভার আয়োজন করা হয়। শনিবার মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডা.তানভীরা নিশাত ফাতেমা,ই পি আই সুপার আবু সামাইন, উপজেলা স্যানিটারি কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমূখ।