মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডায়াবেটিস হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হযেছে। সোমবার সকালের দিকে মেহেরপুর ডায়াবেটিস হাসপাতাল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর ডায়াবেটিস হাসপাতালের সভাপতি ও জেলা প্রশাসক, ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক প্রফেসর হাসানুজ্জামান মালেক, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, মেহেরপুর জেলা শিল্প বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।