মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মামুন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালের দিকে বামুন্দি হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে গাংনী থানার এ এস আই মইনুল ও জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মামুন গাংনী উপজেলার অলি নগর গ্রামের আতাহার আলীর ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।