মেহেরপুর নিউজ:
ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে বিভিন্ন মসজিদের ইমামদের ৫ দিনব্যাপী ৪০৫ তম রিফ্রেসার্স কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কোর্সের উদ্বোধন উদ্বোধন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ দিনব্যাপী এই কোর্সের উদ্বোধন করেন।
মেহেরপুর জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুরের উপ-পরিচালক এ কে এম শাহীন কবীর। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের উপ পরিচালক জাকির হোসেন প্রমূখ।