মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ উজ্জল হোসেন নামের এক যুবককে আটক করেছে।উজ্জল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার মায়ালমারী গ্রামের আকবর আলীর ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার দিবাগত রাতে মেহেরপুর ডিবির এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে একটি দল মেহেরপুর সদর উপজেলা কালীগাংনী গ্রামের পাঞ্জেরী আলীর বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে অন্যদের মধ্যে এএসআই জসিম, মাহতাব সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।