তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন গাংনী শাখার আওতাধীন ধানখোলা উপ-শাখা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উক্ত কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকেলে ধানখোলা উপ-শাখা কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা কমিটির সদস্যরা ওই উপ-কমিটির বিলুপ্ত ঘোষণা করেন। পুনরায় নির্বাচন না হওয়া পর্যন্ত আবু সাঈদ টোকনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জমির উদ্দিন এর সভাপতিত্বে এ সময় উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক- রাশেদুল ইসলাম রাশেদ, কার্যকরী সভাপতি- মোঃ এনামুল হক, সহ- সভাপতি -আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক- আব্দুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক-মিল্টন শেখ, কার্যকরী সদস্য -১. আজমুল রতন, কার্যকরী সদস্য-২. আবুল বাশারসহ উপ-শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।