মেহেরপুর নিউজ :
শেখ হাসিনার মূলনীতি গ্রাম-শহরের উন্নতি এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে, এলজিএসপি-৩ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে একযোগে ৫টি ওয়ার্ডে উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে।বুড়িপোতা ইউনিয়নের ৩,৬,৭,৮,ও ৯ নম্বর ওয়ার্ডে এ উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান এর নির্দেশে রাতে পর্যায়ক্রমে ইউপি সদস্য শরিফ উদ্দিন, মুহাম্মদ ওয়াসিম, ইসমাইল হোসেন, আলমগীর হোসেন ও সিদ্দিকুর রহমান নিজ নিজ এলাকার সভায় সভাপতিত্ব করেন। বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সচিব সানোয়ার হোসেন সানু সভা চলাকালীন সময়ে বিভিন্ন গ্রামে উপস্থিত হন।