মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রাম আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শোলমারী গ্রামের বিশিষ্ট ব্যক্তি সেলিম রেজার পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় গণজমায়েতের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার রাতে শোলমারী বাজারে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়। মশিউর রহমান কালুর সভাপতিত্বে গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোতালেব হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আক্তার হোসেন, রোজিনা খাতুন, যুবলীগ নেতা আরিফুর রহমান, কামরুজ্জামান, মুশার উদ্দীন, কামরুজ্জামান আসাদুর রহমান প্রমূখ।