মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল এর আলোকে বেতন ভাতা প্রদান সহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ বিচারবিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখা।
বুধবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান হয়। বাংলাদেশ বিচারবিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জেলা শাখার সভাপতি আহসানুল হক, সাধারণ সম্পাদক মাসুদ রানা উপস্থিত থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান স্মারকলিপি গ্রহণ করেন।