মেহেরপুর নিউজ:
মেহেরপুরে আর বি পার্কিং টাইলস কারখানার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ায় ফিতা কেটে আর বি পার্কিং টাইলস কারখানার উদ্বোধন করা হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর বি পার্কিং টাইলস কারখানা উদ্বোধন করেন। আর বি পার্কিং টাইলস এর স্বত্বাধিকার আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহীন, আইন বিষয়ক সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, বক্তব্য রাখেন রোকনুজ্জামান তুষার, জহুর উদ্দিন প্রমূখ। এর আগে ফিতা কেটে আর বি পার্কিং টাইলস কারখানার উদ্বোধন করা হয়।