মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক গন সংযোগ অব্যাহত রেখেছেন। শনিবার বিকেলের দিকে নান্নু মহাজনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।
স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মহাজনপুর ইউনিয়নের দলীয় চেয়ারম্যান প্রার্থী হওয়ার লক্ষ্যে তিনি গণসংযোগ করছেন।