তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রাম থেকে দৌলতপুর এলাকার দু’মাদক কারবারিকে ৫৫০ গ্রাম গাঁজাসহ আটক করেছে গাংনী থানা পুলিশ। রবিবার দুপুরে চরগোয়াল গ্রামের সর্দারপাড়া ঈদগাহ ময়দানের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারিরা হলো দৌলাতপুর উপজেলার ভাগজত বাজার চর জিন্না র্সদার পাড়ার নজরুলের ছেলে মনজির(৩০) ও পারগোয়ালগ্রামের জাফের মালিথার ছেলে আইয়ুব আলী (৫৭)। এ সময় আটককৃতদের শরীরের সাথে স্কচ টেপ ও পলিথিন দিয়ে আটকে রাখা ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, এস আই সুমন ও এএসআই মহিনুল ইসলামসহ সংঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে দুইজনকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।
