তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার গাংনী বাজারের উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মুরাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন। প্রধান অতিথিঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন। তারেক জিয়ার আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আঃ কুদ্দুস, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সহ-সভাপতি শাহজাহান আলী, সহ-সভাপতি আঃ রউফ, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ওবাইদুর রহমান, পৌর বিএনপি’র সহ-সভাপতি মকলেচুর রহমান বুদু, পৌর বিএনপি’র সহ-সভাপতি কিতাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম কালাম, জেলা যুবদলের সদস্য জামালউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক রাজুসহ অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।