মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ফেন্সিডিল উদ্ধার করেছে।শনিবার ভোরের দিকে গাংনী উপজেলার তেতুলবাড়িয়া বিজিবি সদস্যরা তেতুলবাড়িয়া মাঠ থেকে ২৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এদিন তেতুলবাড়িয়া সীমান্ত ফাঁড়ির বিজেপি নায়েক মহিউদ্দিন নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বিজিবি টহল দল এর আগমনী টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ফেন্সিডিল গুলো ফেলে রেখে পালিয়ে যায়।