তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ইস্যুকৃত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ৫২ জন নারী পুরুষের মধ্যে এ চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এঁর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। ২৩ জনকে ৫০ হাজার টাকা, একজনকে ৪০ হাজার, ১৭ জনকে ৩০ হাজার ও ১১ জনকে ২০ হাজার টাকা করে সর্বমোট ১৯ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।