মেহেরপুর নিউজ:
২০২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ অব্যাহত রেখেছেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নু।
সোমবার রাতে নান্নু মহাজনপুর ইউনিয়নের বাবু পুর গ্রামে ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি সকল শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন, সাথে সাথে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।