মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদের প্রাঙ্গণে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরস্কার বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে দিকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে সিনিয়ার গ্রুপে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ১ম, মেহেরপুর সরকারি কলেজ দ্বিতীয় ও মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজ তৃতীয়।
জুনিয়র গ্রুপে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রথম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও কবি নজরুল শিক্ষা মঞ্জিল তৃতীয় পুরস্কার লাভ করে। মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, লতিফুন্নেছা লতা। বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন,কৃষি অফিসার নাসরিন পারভীন, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রমূখ।