মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর বিলপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার দুপুরের দিকে জেলা সমবায় কার্যালয় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। হরিরামপুর সমবায় সমিতির সভাপতি ফিরাতুল ইসলাম ও সাধারণ সম্পাদক সার্থকের নেতৃত্বে নবনির্বাচিত ১২ সদস্য জেলা সমবায় কর্মকর্তা জসীমউদ্দীনের সাথে সাক্ষাৎ করেন।
এসময় নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার নুরুজ্জামান, নির্বাচন কমিশনার রোকনুজ্জামান তুষার, সাইফুল ইসলাম সহ নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি আব্দুল কুদ্দুস,নির্বাহী সদস্য আব্বাস আলী,আব্দুর রহমান, শরিফ উদ্দিন, জাফর আলী, ইব্রাহিম আলী, নিজামুদ্দিন , আব্দুর রহিচ , মফিজুর রহমান , সাহাজুল প্রমূখ উপস্থিত ছিলেন। গত ৪ ডিসেম্বর হরিরামপুর বিলপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির নির্বাচনে ফিরাতুল -সার্থক পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করে।