মেহেরপুর নিউজ :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার বিকেলে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের নেতৃত্বে মিছিলটি পৌর কমিউনিটি সেন্টার থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদস্য শামীম আরা হীরা, মুজিবনগর উপজেলার সম্পাদক আমাম হোসেন মিলু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মিদুল, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন প্রমূখ।