মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের সমর্থনে পথ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে পিরোজপুর গ্রামবাসীর উদ্যোগে পিরোজপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আদম আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা। বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, আলফাজ আলী, বাহার আলী, রাশিদুল ইসলাম, আবু লায়েস, সমজান মন্ডল, শহিদুল ইসলাম, আমিরুল ইসলাম, ইস্কান্দার আলী, বিপ্লব হোসেন প্রমূখ।