মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উদ্যোগে মেহেরপুরের মুজিবনগরে আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ মুজিবনগর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় মুজিবনগর সূর্যোদয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কামরুল হাসান চাঁদুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক।
বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান খোকন, রফিকুল ইসলাম তোতা, রাহসতুল্লাহ, সাদেক আলী, মোবারক হোসেন প্রমূখ। পরে মহাজনপুর কলেজের অধ্যক্ষ সাইদুল ইসলাম কে সভাপতি, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট মুজিবনগর উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কমিটি গঠন করা হয়।