মেহেরপুর নিউজ:
মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আহসান হাবিব।
মঙ্গলবার বিকেলে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আহসান হাবীবের নেতৃত্বে, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রাম থেকে শুরু করে যাদবপুর, বুড়িপোতা, রাধাকান্তপুর, হরিরামপুর, ঝাঝা সহ বুড়িপোতা ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোভিপুরে গিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা শেষ হয়।