মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ভান্ডার হতে প্রাপ্ত শীতবস্ত্র শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ৪৬০ জন শীতার্থর মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল আলম উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে ইউপি সচিব আজিম উদ্দিন ইউপি সদস্য রোজিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।