মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ফেন্সিডিল ও মদ ঔষধ উদ্ধার করেছে। শনিবার ভোরের দিকে মন্ডলপাড়া মাঠ থেকে ২৫ বোতল ফেন্সিডিল,৩০ বোতল মদ উদ্ধার করে।
জানা গেছে কাজীপুর সীমান্ত ফাঁড়ির নায়েক আবু বক্কর সিদ্দিকীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে মন্ডলপাড়া মাঠ থেকে ৩০ বোতল ফেন্সিডিল, ২৫ বোতল মদ উদ্ধার করে। এর আগে হাবিলদার সোহরাব হোসেনের নেতৃত্বে কাজীপুর বর্ডারপাড়া মাঠ থেকে ২৫ বোতল মদ উদ্ধার করে।