মেহেরপুর সংযোগ কানেক্টিং পিপলস এর উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলা নতুন মদনাডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাসুদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আল আমিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সহ শিক্ষক ছাত্রীরা উপস্থিত ছিলেন।