মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর জেলা আশ্রয়ন ও আবাসন প্রকল্প বাস্তবায়ন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, গাংনী মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন কুমার সরকার প্রমূখ।