মেহেরপুর নিউজ:
মেহেরপুর রং তুলি ডিলিজেন্ট এক্যাডেমি স্কুলের উদ্যোগে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে মেহেরপুর রং তুলি ডিলিজেন্ট এক্যাডেমি স্কুল প্রাঙ্গণে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়।
মেহেরপুর রং তুলি ডিলিজেন্ট এক্যাডেমি স্কুলের পরিচালক মো মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব,হোটেল বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন।বক্তব্য রাখেন পরিচালক রাশিদুজ্জামান,প্রধান শিক্ষক ইয়া হিয়া, পরিচালক প্রধান উপস্থিত জহিরুল ইসলাম, রাশেদ খান।পরে সেখানে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়।