মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ সেপ্টেম্বর:
জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার বিরোধী দলের ডাকা ১১ ঘন্টার হরতাল মেহেরপুরে শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে মেহেরপুরের আন্তঃজেলা ও দূরপালার সব রুটের বাস-মিনিবাস ও ট্রাক-ট্যাংক লরি চলাচল বন্ধ ছিল। এদিন মেহেরপুর শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। অফিস-আদালত, ব্যাংক-বীমা খোলা থাকলেও লোক-জনের উপস্থিতি কম ছিল। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কম ছিল। শহরে প্রধান প্রধান সড়কগুলোতে ইজি-বাইজ, রিকসা ও আলগামনের চলাচল ছিল চোখে পড়ার মত। শহরের গুরুত্বপূর্ণ স্থান সমূহে বিপুল পরিমান পুলিশ মোতায়েন থাকার কারনে হরতাল সমর্থনকারীরা রাস্তায় পিকেটিং করতে পারিনি। এদিন হরতালের বিপক্ষেও শহরে কোন মিছিল হয়নি। জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।