মেহেরপুর নিউজ:
মেহেরপুর ইনার হুইল এর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর প্রতিবন্ধী স্কুলের ১২ জন প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। মেহেরপুর ইনার হুইল এর চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন রুপা প্রতিবন্ধীদের হাতে কম্বল তুলে দেন।