মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে।
মঙ্গলবার ভোরের দিকে কাথুলীর মাঠ থেকে ১৫ বোতল ফেন্সিডিল ও ৫শ পিচ গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন। কাথুলী সীমান্ত ফাঁড়ির সুবেদার আব্দুল আউয়াল এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে কাথুলীর মাঠ থেকে ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরণ ঔষধ গুলো উদ্ধার করেন।