মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে রংমিশ্রিত ঠাকুরের পান মসলা ও জর্দা জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকালের দিকে এ অভিযান চালানো হয়।
জানা গেছে মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার বন্দর মোড়ে অবস্থিত একটি দোকানে অভিযান চালিয়ে বেশকিছু রংমিস্ত্রি তো ঠাকুরের পান মশলা ও জর্দা উদ্ধার করা হয়।