মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার খাস মহল ও কাজিপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা পৃথক পৃথক অভিযানে মদ, ফেনসিডিল ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার ভোরের দিকে এসব মদ, ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করা হয়। জানা গেছে হাবিলদার কামরুজ্জামান এর নেতৃত্বে খাসমহল সীমান্ত ফাঁড়ির একটি টহল দল টহল শেষে ফেরার পথে খাসমহল মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩ বোতল ফেন্সিডিল, ৫২০ পিচ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেন।
একই দিনে হাবিলদার নাসির উদ্দিনের নেতৃত্ব কাজিপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল টহল শেষে ফেরার পথে বর্ডার পাড়ার মাঠ ১৫ বোতল মদ ৫শ পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেন।