মেহেরপুর নিউজ:
মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বুড়িপোতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অগ্নিনির্বাপণ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহিলাদের অংশগ্রহণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরের দিকে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড সহ অন্যান্য অগ্নিকাণ্ড কিভাবে নির্বাপন করা হবে তার ওপরে বিভিন্ন ধরনের কলাকৌশল প্রদর্শন করা হয়।
মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার অমিয় কুমার বিশ্বাসের নেতৃত্বে মহড়ায় অন্যদের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লীডার রবিউল ইসলাম সহ অন্যান্য কর্মীরা অংশগ্রহণ করেন। মেহেরপুর জেলা প্রশাসক ডঃ মোঃ মুনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, ইউপি চেয়ারম্যান শাহজামান সহ এলাকার মহিলাগণ মহড়া উপভোগ করেন।