মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ লিখন মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সোমবার সন্ধ্যার দিকে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত লিখন মিয়া মেহেরপুরের গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে ডিবির এসআই অজয় কুমার এর নেতৃত্বে ডিবির একটি দল রামনগর মাধ্যমিক বিদ্যালয় কাছ থেকে লিখন মিয়া গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান ডিবি এস আই আহসান, জসিম উদ্দিন সহ ডিবি’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।