মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ সেপ্টেম্বর:
মেহেরপুরের শহরতলী গ্রাম উজুলপুর গ্রামের ক্ষেতের একটি খড়ের গাদা থেকে ৮ টি তাজা বোমা উদ্ধার করেছে বইকন্ডুপুর পুলিশ। উদ্ধারকৃত বোমা গুলি মেহেরপুর সদর থানায় পানি ভর্তি বালতিতে ডুবিযে রাখা হয়েছে ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গির আলম জানান, গতকাল মঙ্গলবার বিকাল ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেযে বইকন্ডুপুর ক্যাম্প ইনচার্জ এ এস আই মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামের একটি ক্ষেতের খড়ের গাদার মধ্যে থেকে এ বোমা গুলি উদ্ধার করে ।
এ ব্যপারে মেহেরপুর সদর থানায একটি মামলা দায়ের করা হয়েছে।