মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের উদ্দোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা পরিষদ চত্বরে শীতার্তদের মাঝে শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল উপস্থিত থেকে শীতার্থদের মাঝে কম্বল ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় সেখানে অন্যদের মধ্যে সাধারণ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা, মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের সদস্য আব্দুর রব বিশ্বাস,যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান খন্দকার সামসুজোহা সোহাগ প্রমূখ উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা রেডক্রিসেন্ট এবার ৩শ জনের মাঝে শীতবস্ত্র এবং ৫শ জনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করবে।