মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ অক্টোবর:
মেহেরপুরের বিভিন্ন স্থানে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছে । আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
জানা যায় , পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্রবার বিকালে মেহেরপুর –মুজিবনগর সড়কে মোনা খালি নামক স্থানে একটি রাজ হাসকে বাঁচাতে গিয়ে মটর সাই কেল চালক সদর উপজেলার শ্যামপুর কলোনী গ্রামের আরজুল্লার ছেলে তাসের (৩৫) মটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে মারাত্মক ভাবে আহত হয় । প্রত্যক্ষ দর্শিরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হসপাতালে ভর্তি করে ।
অপর দিকে একই দিনে বিকাল ৫ টার দিকে আমঝুপির উত্তরপাড়ার একটি পাওয়ার ট্রিলার নিয়ন্ত্রন হারিয়ে দোকানের মধ্যে ঢুকে পড়লে দোকানের মাচায় বসে থাকা আমঝুপির রহমান ফরাজির ছেলে হাই মিন (৬৫) ও তাহেরের ছেলে ছাফাই (২৮) মারাত্মক আহত হয় । আহত ১ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে এবং অপর জনকে আমঝুপির স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয় ।
একই দিনে মেহেরপুর কাথুলি রোডে পৌর কলেজের পাশে বেলা ১১ টার দিকে পিছন থেকে একটি মটর সাইকেল ওভার টেক করতে গিয়ে অপর মটর সাইকেল চালক খোদবকসের ছেলে শ্যামপুরের নাজিমুদ্দিন (৪৮)কে সজোরে ধাক্কা দিলে ঘটনা স্থলে পড়ে গিয়ে ডান পা সহ শরীরের বিভিন্নস্থানে জখম হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে ।