মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১অক্টোবর :
শুক্রবার জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে মেহেরপুর অক্সফোর্ড কিন্ডার গার্টেনের উদ্যোগে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম ও দি হাঙ্গার প্রোজেক্টের সহযোগিতায় বর্নাঢ্য র্যালি ও কন্যা শিশু সমাবেশের আয়োজন করা হয়।
মেহেরপুর অক্সফোর্ড কিন্ডার গার্টেন প্রাঙ্গনে অনুষ্ঠিত কন্যা শিশু সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু। অক্সফোর্ড কিন্ডার গার্টেনের পরিচালক জানে আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসেন আলী খন্দকার। এর আগে কন্যা শিশু দিবস উপলক্ষে শহরে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক বেগম সাহান আরা বানু’র নেতৃত্বে র্যালিটি মেহেরপুর বড় বাজার সড়ক প্রদক্ষিণ। র্যালিতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসেন আলী খন্দকার, সহকারি কমিশনার সিদ্ধার্থ কুমার কুন্ডু, হুমায়ূন কবির, অক্সফোর্ড কিন্ডার গার্টেনের পরিচালক জানে আলম, সহকারি শিক্ষক ননী গোপাল ভট্টাচার্য, শামীম জাহাঙ্গীর সেন্টু, শ্বাশত নিপ্পন প্রমুখ।