মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দাতা সদস্য হাজী মোঃ নজরুল ইসলাম নেংরা বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করিয়াছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, গত রবিবার রাত ৯ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপির গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দাতা সদস্য হাজী মোঃ নজরুল ইসলাম নেংরা বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানাযায় আজ সোমবার সকাল ১১ টায় আমঝুপি আলিম মাদ্রাসা প্রঙ্গনে জানাযা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে দাফন করা হবে।