মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের শেখপাড়া ভোরের ছোঁয়া স্মৃতি সংঘের উদ্যোগে শেখপাড়া মাঠে অনুষ্ঠিত মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টে এস,এ,স্পোর্টস, লাইন ক্লিয়ার বুলস,লোকাল বয়েজ ও দাওয়াত রেস্টুরেন্ট নিজ নিজ খেলায় জয় লাভ করেছে।
সোমবার রাতে অনুষ্ঠিত খেলায় এস,এ,স্পোর্টস ২ উইকেটে খানপাড়া একাদশকে,লাইন ক্লিয়ার বুলস ৪৮ রানে রিদয় ট্রেডার্স সেভেন স্টার কে, লোকাল বয়েজ ৩ রানে নতুন পাড়া একাদশ কে এবং দাওয়াত রেস্টুরেন্ট ৪ উইকেটে টাটঠা রাইট রাইজার কে পরাজিত করে।