মেহেরপুর নিউজ:
সন্ধানী স্কুল এন্ড কলেজ এসএসসি ব্যাচ ২০১৬ এর তৃতীয় পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গাংনী ভাটা পাড়া ইকো পার্কে সারা দিনব্যাপী নানা আয়োজন মুখরিত ছিল এই পূর্ণমিলনী অনুষ্ঠান। এসএসসি ২০১৬ সালের প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন তৃতীয় বারের মত এই আয়োজনে।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নাচ, গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেয়ার সুযোগ মেলে এই আয়োজনে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় তাদের মাঝে।