গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের সাংবাদিক পাভেলের বড় ভাই প্রবাসী শামসুল হকের মরদেহ সৌদি আরব থেকে বাড়ি ফিরেছে। পরে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
শামসুল হক বাদিয়াপাড়া গ্রামের মাঠপাড়ার বিচার উদ্দীন মালিথার বড় ছেলে ও গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেলের বড় ভাই ।
তিনি প্রায় ২০ বছর কর্মের সুবাদে সৌদি আরবে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,দু’সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত ৭ জানুয়ারি সৌদি আরবের রিয়াদ শহরের বর্ডার এলাকায় কোম্পানীতে কর্মরত অবস্থায় শামসুল হক স্টােকজনিত কারণে মৃত্যুবরণ করেন। সোমবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার শামসুল হকের মরদেহ তার নিজ গ্রাম বাদিয়াপাড়ায় পৌঁছায়।
মঙ্গলবার সকাল ১০টার দিকে বাদিয়াপাড়া গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদ চত্বরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এদিকে সাংবাদিক পাভেলের বড় ভাইয়ের মৃত্যুতে স্থানীয় সাংবাদিকরা শােক প্রকাশ করেছেন।