মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে মেহেরপুরের একটি হোটেলে সমবায় বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণের সমন্বয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ও চাকরির সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে জুম মিটিং এ্যাপের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন সমবায় কার্যালয় খুলনার বিভাগীয় যুগ্ম-নিবন্ধক মোঃ মিজানুর রহমান।এসময় অন্যদের মধ্যে মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসীম উদ্দিন, গাংনী উপজেলা কর্মকর্তা মাহবুবুল হক মন্টু, সহ-সভাপতি রোকনুজ্জামান তুষারসহ বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।