মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার লক্ষ্যে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছেন কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী।
শুক্রবার বিকালে কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলীর নেতৃত্বে উজলপুর গ্রাম থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। মোটরসাইকেল শোভাযাত্রাটি উজুলপুর সহ কুতুবপুর ইউনিয়নের তেরোঘরিয়া আশ্রয়ন প্রকল্প, তেরোঘরিয়া, শোলমারী, রুদ্রনগর, শুভরাজপুর, চাঁদপুর, হিতিম পাড়া, কুলবাড়িয়া সহ বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে।
পরে গণসংযোগ করা সহ কুলবাড়িয়ায় পথসভা অনুষ্ঠিত হয়। মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগকালে ইদ্রিস আলী কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের সাথে কুশল বিনিময় করেন, একই সাথে তিনি সকলের কাছ থেকে দোয়া কামনা করেন।