গাংনী প্রতিনিধি :
বাংলাদেশ সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন বগুড়া সদর দফতরের উদ্যোগে ও মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় গাংনীতে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন ২০২১ উপলক্ষে আলোচনাা সভা অনুুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর দপ্তরের অধীনস্থ ৪০ ফিল্ড রেজিমেন্টের আর্টিলারি ক্যাপ্টেন ফাত্তাহ, গাংনী থানার ওসি বজলুর রহমান, গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভােকেট রাশেদুল হক জুয়েল। এসময় আরাে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা।